1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বরগুনায় স্ত্রীদের সামনে মরিচ ও পেঁয়াজ বাটলেন স্বামীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৮ Time View

আরিফ হোসাইন, বরগুনা

সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই শুকনা মরিচও পেঁয়াজ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই এক ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা “জাগো নারী”।

কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী এই “জেন্ডার রোল শিফটিং গেইম” প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্টানের সমাপ্তি করা হয়। বাবর আলী পাখি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।

প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নারীর কাজও যে কষ্টকর, সম্মানীয় এবং গুরুত্ব পাওয়ার যোগ্য তা আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, এবং একই সাথে তারা নারীর কাজে প্রতি সহযোগিতা করার মনোভাবও প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

ও বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন,
“এই গেইমের মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভাঙা, নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা তাই পুরুষদের মশলা বাটা (পেঁয়াজ এবং শুকনা মরিচ) প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved