1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন

ঢাকা ধামরাইয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহসপতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৯ টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস.এম কাওছার সুলতান।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চন্ডিদোয়ার গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আক্তার মিয়া (৪২) একই এলাকার আলমপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির(৫২)
পুলিশ জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কে কালামপুর বাসস্টান্ডে আরাফাত হোটেলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-২৭-৯৯০১) দাড়ানো ছিল। পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটি কাছে গেলে মাদক কারবারীরা প্রাইভেটকার থেকে নেমে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। পড়ে পুলিশ দৌড়িয়ে গিয়ে তাদের আটক করে। এসময় প্রাইভেটকারে থাকা পাটের বস্তার ভিতর থেকে গেরুয়া রংয়ের কসটেপে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে প্রাইভেটকারটি সহ আসামীদের আটক করে থানায় নিয়ে আসে।

এস আই কাওছার সুলতান বলেন গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক (গাঁজা) বেচা কেনা করছে। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে একটি প্রাইভেটকার
ও ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক আটক করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে গেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved