1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব  লাকু’র অকাল মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)
আজ (৮/১০/২৫) বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।
মৃত্যুকালে আনিছুর রহমান স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। 
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের হওয়ার কথা। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হন।
আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় নির্বাচনে রংপুর সদর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আনিসুর রহমান লাকু, শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার আদায়ের এক অকুতোভয় সৈনিক। বিগত ১৬ বছর ধরে লাগাতার দমন-পীড়ন, মামলা-হামলা, জুলুম-নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গেছেন।
তার মতো সাহসী, পরিশ্রমী, ত্যাগী এবং আদর্শনিষ্ঠ নেতার মৃত্যুতে রংপুরসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন এক অভিভাবককে হারালো। তার জীবনাদর্শ ও ত্যাগ  এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved