1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ, যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করে মোবাইলফোন থেকে ছবি ও তথ্য নিয়ে প্রতারণা করে কৌশলে ৭লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৮অক্টোবর বুধবার প্রতারক রাতুল তালুকদার নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের শাহিন তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে সুকৌশলে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর মোবাইল ফোনের যাবতীয় ছবি ও তথ্য হ্যাঁক করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। স্কুল ছাত্রীর ছবি অশ্লীলভাবে এডিট করে তাকে দেখায় ও এ ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে তার কাছ থেকে প্রথমে ২লাখ টাকা চাঁদা দাবি করে। উপায়ন্তর না দেখে স্কুল ছাত্রীদের আলমারিতে রক্ষিত তার বাবার ১লাখ টাকা চুরি করে সে রাতুল তালুকদারকে দেয়। পরবর্তীতে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর কাছে আবারো ৫লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে স্কুল ছাত্রী তার মায়ের ২ভরি ৭আনা ওজনের স্বর্ণের গলার হার চুরি করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে রাতুল তালুকদাকে প্রদান করে। খবর পেয়ে পরিবারের লোকজন প্রতারক রাতুল তালুকদারকে স্বর্ণালঙ্কারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা নজরুল ইসলাম মফিজ(৫৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved