1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আমতলীতে প্রস্তাবিত সাইক্লোন সেল্টার পরিদর্শনে – -ত্রাণ উপদেষ্টা!!ফারুক-ই-আজম,বীরপ্রতীক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

উপদেষ্টা বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেছেন, শুধু ‘দুর্যোগ মোকাবেলাই নয় সাইক্লোন সেল্টার জনস্বার্থে সামাজিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা যাবে।’

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার সময় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে যাওয়ার পথে আমতলী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি সাইক্লোন সেল্টার দুটি ঘুরে দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার আমতলীতে সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক।

শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই প্রথম বরগুনার আমতলীতে সফর করলেন।

তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।

এ সময় তার সফর সঙ্গী ছিলেন মো:মোস্তাফিজুর রহমান , সচিব,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেজওয়ানুর রহমান মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved