1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

গোবিন্দগঞ্জে জমিতে হাল-চাষে বাঁধা; আহত ২, আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৩ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিবাদমান জমিতে হালচাষ করাকালে বাঁধা দিয়ে মারপিটে দুই জনকে আহতের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার কামারদহ ইউপির চকপাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আতাউর রহমান জুয়েল প্রতিবেশি ছবেদ আলী শেখ, মাহফুজ শেখ, উজ্জ্বল শেখদের অভিযুক্ত করে থানায় মামলা নং ২৪/৪৮২ রেকর্ড করে।
মামলা সূত্রে শনিবার (১৮ অক্টোবর) বিকালে পুলিশ অভিযুক্ত উজ্জ্বল ও মাহফুজ শেখকে আটক করেছে।

জানা যায়, ভুক্তভোগীর মা রুহিয়া বেগমের ক্রয় করা ১৪ শতাংশ জমির সীমানা সার্ভেয়ার দিয়ে চিহ্নিত করা হয়। সীমানা পিলার অভিযুক্তদের জমির মধ্যে যাওয়ায় দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। ঘটনার দিন জমিতে হাল-চাষ দিতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের উপর চড়াও হয়। এ ঘটনায় ভুক্তভোগীসহ তার মা ও স্ত্রী রক্তাক্ত জখম এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত উজ্জ্বল ও মাহফুজকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved