1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

টাঙ্গাইলে স্বামীর হাতে স্ত্রী খুন। আসামী কে আটক করেছে থানা পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৩৬ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩ অক্টোবর সন্ধায় গোপালী বেগম তার বাবার বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পরে ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে পা বাঁধা থাকা অবস্থায় তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেন পুলিশ।

পরে, ঘটনায় মৃত গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মৃত গোলাপী বেগম মির্জাপুর পৌর বাওয়ার এলাকায় বিশু মিয়ার মেয়ে। অন্যদিকে পাশের এলাকার পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী ছিলেন।

স্ত্রী মৃত গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ । আব্দুল কাদের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
 
পুলিশ সুত্রে জানা যায়, মৃত গোলাপির স্বামী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসামি আব্দুল কাদেরকে শনিবার ১ (নবেম্বর) দুপুরে তার নিজ শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশি তদন্তে এই ঘটনার সাথে আব্দুল কাদেরের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved