1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা” সভাপতি নাসির, সম্পাদক মুন্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮২ Time View

আরিফ হোসাইন ,বরগুনাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বামনা উপজেলা শাখার ২৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্না’কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি তাওহীদ হোসেন মোল্লা, সহ-সভাপতি সাইমুন ইসলাম রেজাউল, সিয়াম খান অভি, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম রাজীব, জিসান মাহমুদ ও ইমরান সিকদার হৃদয় মনোনীত হয়েছেন।
এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জোবায়ের আদনান খোকন ও সোহাগ হোসেন নাসির দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জিয়া ও সোলাইমান। সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুমি শরীফ, হাফিজুল ইসলাম হাফিজ ও ইমরান নাজির।
প্রচার সম্পাদক মোঃ রাজু, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহিন। দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদায়) ইফাদ খন্দকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) মোঃ জাহিদ হাসান ও সহ-দপ্তর সম্পাদক জিহাদ।
অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাফি খান এবং সদস্য করা হয়েছে মোঃ ইমন হোসেনকে।

এসময় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা বামনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved