1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির

ধামরাইয়ে অবৈধ ইটভাটা অভিযান ১৫ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা মাহী ব্রিকস ভাঙার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মালিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে অভিযানে বাধা দিতে গেলে আইন–শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সোলায়মানের শালক বাবুল জানান, ভাটা ভাঙার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি বাধা দিলে সরিয়ে দেওয়ার সময় হার্টঅ্যাটাক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, অভিযানের সময় সোলায়মান প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাকে সরিয়ে দেওয়া হয়।

অভিযানে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ৫টি ইটভাটায় প্রতিটিকে ৩ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হলো—রাইসুর & সামসুদ্দিন ব্রিকস, থ্রিস্টার ব্রিকস, লায়ন ব্রিকস, দাদা ব্রিকস এবং এস এন ব্রিকস অ্যান্ড কোং। এছাড়া মাহী ব্রিকস ও এবিসি ব্রিকস–এর চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় ডিএসব রি-সাইক্লিং প্ল্যান্টও গুড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি সাংবাদিকদের বলেন ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ৫টি ভাটায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং এই অভিযান অব্যাহত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved