1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি স্কুল ভবন থেকে পড়ে মো শামীম হোসেন (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭০ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় সরকারি স্কুলের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে নুরানী কনস্ট্রাকশন লিমিটেড।

নিহত শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মো মনির মন্ডলের ছেলে। তিনি ভবনের ৯ তলায় বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই শামীম ৯ তলায় কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাচাটি ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, তারা দু’জন একসঙ্গে ৯ তলায় টাইলসের কাজ করছিলেন। হঠাৎ করে মাচা ভেঙে গেলে শামীম নিচে পড়ে যান। তিনি কোনোভাবে আরেকটি বাঁশ ধরে প্রাণে বেঁচে যান। জাহিদ আরও বলেন, ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তিনি আগেই সেখানে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।

এ বিষয়ে নুরানী কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার মো হামিদ গণমাধ্যমকে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন, ৯ তলা থেকে পড়ে শামীম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাদের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট (এসআই) মোঃ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ বর্তমানে আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved