1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গোবিন্দগঞ্জে হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাই !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৮ Time View

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়া অবস্থায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় ৪ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার দুদিনে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এছাহাক আলী বাদী হয়ে পলাতক আসামিসহ হামলায় জড়িত ২০ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় ডেভিল হান্ট ফেস-২ গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জানুয়ারী রোববার দিবাগত রাতে এসআই এছাহাক আলী সঙ্গীয়ফোর্সসহ শাখাহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওই ইউনিয়নের খাড়িতা গ্রামস্থ খাড়িতা নগরপাড়া হাফেজিয়া মাদ্রাসার পেছনে অবস্থান করছে। এসময় আসামী সাইফুল ইসলামকে আটক করে এসআইয়ের সঙ্গীয় কনস্টেবল তৌহিদুল ইসলাম আসামির হাতে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে। সেসময় আশপাশ হতে অন্যান্য আসামীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোটা নিয়ে পুলিশের গতিরোধ পূর্বক সরকারী কাজে বাধা প্রদান করে আসামীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা করে।
এসময় তৌহিদুল ইসলাম বাম হাতে কামড় দিয়া ফুলা জখম করে। আসামীদের কামড়ের ফলে কনস্টেবল তৌহিদুল ইসলাম তাহার বাম হাতে ধরে থাকা হ্যান্ডকাফ সহ আসামী সাইফুল ইসলামকে আটক রাখা অবস্থায় অন্যান্য আসামীরা এসে আসামীকে ছিনিয়ে নেয়। এসময় এসআই ইছাহাক আলী সঙ্গীয় ফোর্সসহ আসামীকে পুনরায় আটক করার চেষ্টা করলে আসামীরা ইছাহাক আলীসহ সঙ্গীয় এএসআই রামফল রবিদাস ও কনস্টেবল তৌহিদুল ইসলামকে এলোপাথারী মারপিট করে আসামীকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এছাহাক আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাইছুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুল আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved