1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

বাউফলে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত, আহত দুই যাত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ট্রাকের নিচে চাপা পরে মো. মোতালেব মুন্সি (১৯) নামে এক ব্যাটারীচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আবুল বশার (৪০) ও আসাদুল (১৮) নামের দুই যাত্রী।

বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ী মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহত আবুল বশার একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে ও আসাদুল বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যা ৭টার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের উদ্দেশ্য যাচ্ছিলো। ওই সময় ট্রাকটি কালাইয়া পঞ্চায়েত বাড়ী মসজিদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে যাত্রীসহ পরে যায় মোতালেব। পরে স্থানীয়রা অটোরিক্সার যাত্রীসহ আহত তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. নুরজাহান বলেন- হাসপাতালে নিয়ে আসার অনেকক্ষণ আগেই মারা যান মোতালেব। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেওয়া হয়েছে।

বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমার জানান, এক্সিডেন্টের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved