1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

সরকারি জমি দখল করে কোটি টাকার বানিজ্য!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৭৪ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার ১নংওয়ার্ডে সরকারি(পাউবোর)জমি দখলের মহোৎসব।চলছে কোটি টাকার বানিজ্য যে যে ভাবে পারছে সেভাবে পানি উন্নয়ন বোর্ড আমতলী অফিসের ওর্য়াক অ্যাসিসট্যান্ট মো. আলমগীরের সহযোগিতায় কোটি কোটি টাকার জমি প্রতিনিয়ত ক্রয়বিক্রয় ও দখল করছেন প্রভাবশালীরা ।

অনেক প্রভাবশালী সরকারী এই জমি ক্ষমতার প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছেন।আর যারা ক্রয় করছেন তারা আইনকানুনের কোন তোয়াক্কা না করে পৌর আইনকে অমান্যকরে নির্মান করছেন পাকা স্থাপনা কেহকেহ দুই তলা তিন তলা ভবনও করছেন। এসব প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করে আইন অমান্য করে দখল করছে সরকারি জমি।সম্প্রতি সাংবাদিক জসিম সিকদারের বাসা সলগ্ন মো.সিদ্দিক মিয়া সাড়ে ৪ শতাংশ জমি ১০ লাখ ৫০ হাজার টাকায় এক প্রভাবশালীর কাছ থেকে ক্রয় করে পাকা স্থাপনা নির্মানের কাজ শুরু করেছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বাউন্ডারী ওয়ালের উত্তর পাশে দখলকরে আতাহার হাওলাদার, হাকিম আব্দুল হাইসহ অসংখ্যা প্রভাবশালী সরকারী জমি দখল ক্রয় বিক্রয় করছেন বলে অভিযোগ রয়েছে।

প্রভাবশালীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি ক্রয় বিক্রয় করে যাচ্ছেন।স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই।অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি।এভাবে আমতলী পৌরসভার ১ নং ৩ ওয়ার্ডে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আমতলীর উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান সুজন মুঠোফোনে বলেন পাউবো অফিস সিদ্দিকের অবৈধ স্থাপনা নির্মান করছে জানার পর তাকে অবৈধ স্থাপনা নির্মান বন্ধ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ অনুযায়ী কাজ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, পৌরসভার প্লান ব্যাতিত পৌরসভার মধ্যে কোন স্থাপনা নির্মান করা যাবেনা। এছাড়া সরকারী জমিতে কোন ধরনের স্থাপনা করা যাবেনা। যে কোন উপায় সরকারী জমি উদ্ধার করা হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগ ব্যবস্থা নেয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের কেহ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved