1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

বরিশাল প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জের স্বেচ্ছাসেবী অঙ্গনে বিশেষ অবদান রেখে চলছে ধুলিয়া মধ্যের চর একতা সেবা সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন ডিএমসি।

এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান বিকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ডিএমসি।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ধুলিয়া মধ্যের চরের তরুণ প্রজন্ম উদ্যমী হয়ে মানবসেবার লক্ষ্যে এলাকার সবাইকে এক প্লাটফর্মে নিয়ে এসে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং অস্তিত্ব জানানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের অংশীদার হিসেবে তাদের এই উদ্যোগ।

ধুলিয়া মধ্যের চরের মোহাম্মাদিয়া কাদেরিয়া কওমী মাদ্রাসার হল রুমে গতকাল সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও কমিটির আত্মপ্রকাশ করা হয়, এতে উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, রোমান হোসেন, আব্দুস সালাম আকন্দ এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন এবি জব্বার রাফিন, সাংগঠনিক সমন্বয়ক রিয়াজ সরদার, ব্যবস্থাপনা সমন্বয়ক রাজিব তাজ, অর্থ ও হিসাব সমন্বয়ক হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, শিক্ষা ও সাংস্কৃতিক সমন্বয়ক আব্দুল হালিম পালোয়ান, প্রচার ও আইটি সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ সমন্বয়ক মোঃ সেলিম পালোয়ান সহ ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম বলেন, ডিএমসি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, মানব সেবায় কাজ করার লক্ষ্যে ধুলিয়া মধ্যের চরের উদ্যমী তরুণদের আপ্রাণ চেষ্টায় এই সংগঠন, আশাকরি আগামীতে আপামর সাধারণ জনগণের স্বার্থে কাজ করবে ডিএমসি।

প্রধান সমন্বয়ক এবি জব্বার রাফিন বলেন, আমরা ধুলিয়া মধ্যের চরে বিগত অনেক দিন যাবৎ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা একটি প্লাটফর্মের প্রয়োজন মনে করায় এই সংগঠন ডিএমসি দাড় করাই, আল্লাহর অশেষ রহমতে সামনের দিন গুলোতে অসহায়, দরিদ্র ও জনসাধারণের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved