1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

১–১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা আগামী ০১-০৩-২০২৬ রোজ রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চনার প্রতিবাদ ও দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা যায়, সকাল ১১টায় এনটিআরসিএ এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নিবন্ধনধারীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
শিক্ষক নেতা জিএম ইয়াছিন অভিযোগ করেন, যোগ্যতা অর্জন ও নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তারা বছরের পর বছর নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক।
নিবন্ধনধারীদের এক প্রতিনিধি বলেন, “আমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দীর্ঘ অপেক্ষার অবসান চাই।”
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আমির আসহাব বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ এবং শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে।
মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved