1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩২৬ Time View

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে মালিক সমিতির চাঁদাবাজী ও সন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সিএনজি চালকরা।

রবিবার দুপুর ১২ টায় আমতলী ডাক বাংলোর সামনে শ্রমিকদের পক্ষে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফরহাদ ।
তিনি লিখিত বক্তাব্যে বলেন,আমি দীর্ঘ দিন যাবত সিএনজি চালিয়ে জীবন নির্বাহ করে আসতেছি,গত ০৫ আগষ্ট ২০২৪ ইং তাং আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা শ্রমিকরা মোঃ রাহাত ফকির কে সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিচালনার দায়িত্বে বসাই। মোঃ রাহাত ফকির চাঁদা মুক্ত অবস্থায় শ্রমিক ইউনিয়ন পরিচালনা করেন। ১২ফেব্রুয়ারী সংসদ নিবার্চরেন পর থেকে আমাদের সিএনজি শ্রমিকদের উপর পৌর শ্রমিক দলের সভাপতি, মোঃ মিল্টন হাওলাদার,সামসুল হক চৌকিদার, রাসেল আকন মনজু, নিজাম,আবুল মুনসি সহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসীরা সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করে।ঘটনার দিন ৭ মার্চ সকাল হতে আমি ও শ্রমিকগণ সিএনজি স্ট্যান্ডে নিয়মিত ধারাবাহিক ভাবে গাড়ি চালিয়ে আসতে ছিলাম। দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিরা বেআইনিভাবে সন্ত্রাসী লোকজন সাথে নিয়ে স্ট্যান্ডে এসে চাঁদা দাবি করেন এবং সিএনজি স্ট্যান্ড দখল নিতে অর্তকিত হামলা করে এবং সিএনজিতে দেশীয় অস্র রেখে শ্রমিকদের হয়রানী করার চেষ্টা করেন।

এক পর্যায়ে মোঃ মিল্টন হাওলাদারের নেতৃত্বে আমাদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে ও সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। তখন উপস্থিত লোকজন এগিয়ে এসে আমাকে ও আমার শ্রমিকদের কে রক্ষা করে।

এ বিষয় মিল্টন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved