
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মিরপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ মার্চ, ২০ রমজান, মিরপুর রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকমণ্ডলী, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সিনিয়র সাংবাদিক আনিসুল হক ক্লিপটন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল। তিনি তাঁর বক্তব্যে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মাহে রমজানের শিক্ষা আত্মস্থ করে আত্মসংযম ও নৈতিকতার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা পেলে মিরপুর রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতেও সদস্য, সাধারণ মানুষ এবং দেশের কল্যাণে এ ধরনের আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।


আলোচনায় অংশ নিয়ে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সাংগঠনিকভাবে সুসংগঠিত থাকা জরুরি। তিনি আরও বলেন, মিরপুর রিপোর্টার্স ক্লাব তাদের সদস্যসহ দেশ-বিদেশের সকল সাংবাদিকের অধিকার রক্ষায় কাজ করে যাবে। পাশাপাশি পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সিয়াম সাধনার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাফর সূর্য, জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিম, ঢাকা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিমুর রহমান, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার সম্পাদক মোঃ সোহাগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আনন্দ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুসা মিয়া, দৈনিক নতুন সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মারুফ হায়দার, শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, শাহআলী থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল কবির, ঢাকা মহানগর উত্তর জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মোঃ কামরুল হাসান বাপ্পা, অ্যাডভোকেট মাকসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম রিপন, মোঃ জাহিদ হাসান, মোস্তফা জামান হাওলাদার, মোঃ রিয়াজ হোসেন, মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও মিরপুর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য এম এ এইচ আকবর হোসেন, সহযোগী সদস্য সরফরাজ আলী রবি, কামাল হোসেন গুড্ডুসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি মোঃ কামাল আহমেদ ও মোঃ নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আফজাল আকাশ ও মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিছ মাহমুদ লিমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাগর, আবুল আতা মামুন, ইসমাইল হোসেন সৌরভ, মোঃ হুমায়ুন কবির সুমন, মোঃ মোশারেফ হোসেন মনা, মোঃ অনিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দিয়াবাড়ি রয়েলসিটি জান্নাতুল জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া শেষে আগত সকল অতিথিদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা।