1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে পারিবারিক সহিংসতার ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মোকিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী মোকিম হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ওই বিরোধ তীব্র আকার ধারণ করলে একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত মোকিম হোসেন পূর্ব থেকেই তার স্ত্রীর ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ নির্যাতন ক্রমেই সহিংস রূপ নেয়, যার চূড়ান্ত পরিণতি ঘটে এই মর্মান্তিক ঘটনায়।
খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত স্বামীকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে পুলিশ।
পোরশা থানার (ওসি) ইনচার্জ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved