1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন এক অসহায় বাবা। বুধবার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিয়মিত অবৈধ মাদক সেবন করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে উশৃঙ্খল আচরণ করতেন। তার এমন আচরণে পরিবারে অশান্তি ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ প্রায়ই মাদক গ্রহণ করে বাড়িতে ভাঙচুর, হৈচৈ ও মারমুখী আচরণ করতেন। এতে তার পরিবারের সদস্যরা যেমন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন, তেমনি আশপাশের মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

এ অবস্থায় বুধবার দুপুরে তার বাবা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে পারভেজ তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্ত আচরণে অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তাকে আইনের হাতে তুলে দিয়েছেন। আদালতে অভিযুক্ত তার দোষ স্বীকার করায় আইন অনুযায়ী তাকে সাজা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ভূমিকা রাখতে হবে।

মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজের জন্য অভিশাপ। তাই এ ধরনের ঘটনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved