1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

রবিবার, ১০মে,২০২৬ খ্রী: মামলার তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে একথা বলেছেন।

কোনরূপ মামলা ছাড়া গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করেন।

সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত
মানববন্ধনে বলা হয়, গত ৪ মে রাত সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কোনও মামলা বা ওয়ারেন্ট আছে কি-না জানতে চাইলে পুলিশ কোন কিছু দেখাতে পারনি। জোরপূর্বক তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। পরদিন ৩টায় ভ্রাম্যমান আদালতে পাঠান। আদালত তাকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে কেনো তাকে গ্রেফতার করা হয়েছিল প্রশ্ন রাখেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মো: রাসেল, সদস্য তাজউদ্দীন, মো: আফসার ও মো: আসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদানসহ সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved