1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও!

বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১৭ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ-

বরগুনার আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন বাবা। স্ত্রী বাদী হয়ে স্বামীর নামে মামলা করেছেন। একাধিকবার বিচারের জন্য পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে গেলেও কেউ আমলে নেয়নি। বাধ্য হয়ে পুলিশে দিলেন মা শাহিনুর বেগম। দৃষ্টান্তমূলক বিচার চাইলেন ওই কিশোরীর মা। এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) বেলা ১২টার দিকে আমতলী থানায় অভিযোগ করেন কিশোরীর মা মোসা. শাহীনুর বেগম। 

উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রামের ১৩ বছরের এক কিশোরী ফাতেমাকে টানা দুই বছর ধরে ধর্ষনের অভিযোগে পিতা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ।
আজ দুপুরে অভিযান চালিয়ে ধর্ষক ওসমান মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কিশোরীর মা শাহিনুর বেগম জানান, আমার সমস্যা থাকায় সে সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছে। গত দুই বছর ধরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। প্রথম দিকে ধর্ষণের কথা বিশ্বাস হয়নি কিন্তু একাধিকবার আমার সামনে এসব কাণ্ড ঘটিয়েছে। আমার কাছে শুধরানোর সুযোগ চেয়েছে কিন্তু বারবার একই কাণ্ড ঘটিয়ে চলছে। তাদের স্বজনদের কাছে বিচার চেয়েও বিচার পাইনি। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ না করে।

ধর্ষক কিশোরীর বাবা ওসমান মোল্লা একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, প্রাথমিকভাবে মেয়ে এবং তার মায়ের জবানবন্দিতে তার ধর্ষণের কথা বলেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী কিশোরীকে বরগুনা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved