1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯৮ Time View

সোহাগ হাওলাদার:

রাজধানীর নির্মাণাধীন “মসজিদুল আকবর কমপ্লেক্স” এ ছাঁদ ঢালাইয়ের সময় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে ভবনের ছাঁদ ঢালাই চলাকালে হঠাৎ করেই একটি অংশ ধসে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় একজন সাধারণ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা ও সংশ্লিষ্টরা ভবনটি পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করছেন, নির্মাণকাজে চরম অবহেলা ও নিম্নমানের সাপোর্ট ব্যবস্থাই এই দুর্ঘটনার মূল কারণ। জানা যায়, যে ফ্লোরে ঢালাই কাজ চলছিল তার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। অথচ এত উচ্চতার ছাঁদ ঢালাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় মানসম্পন্ন সাপোর্ট বা ভারবহন সক্ষম স্ক্যাফোল্ডিং ব্যবহার না করে বাঁশের ওপর জোড়া লাগানো অস্থায়ী কাঠামো ব্যবহার করা হয়।
স্থানীয় নির্মাণ সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এত উঁচু ছাদের ঢালাই কাজে বাঁশের সাপোর্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাদের অভিযোগ, অধিক মুনাফার আশায় কন্ট্রাকটর ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নিরাপত্তা বিধি উপেক্ষা করে নিম্নমানের পদ্ধতিতে কাজ পরিচালনা করেছেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, সামান্য অসাবধানতা বা আরও কিছু সময়ের ব্যবধানে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
এদিকে নির্মাণ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে মুখ খুলছেন না। তথ্য গোপন রাখতে বায়না ধরেই যেন মুখে কুলুপ এঁটেছেন তিনি। কন্ট্রাকটর ও প্রকৌশলীদের তথ্য দিতে কেন এত টালবাহানা? প্রতিবেদকের ফোন রিসিভ না করা বা বক্তব্য না দেওয়াকে কেন্দ্রকরে শুরু হয়েছে আর-ও বেশি কৌতুহল। তার নীরবতা নিয়ে এলাকাবাসীর মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সচেতন মহল মনে করছে, নির্মাণকাজে নিরাপত্তা বিধি নিশ্চিত না করা, প্রকৌশল তদারকির ঘাটতি এবং দায়িত্বহীনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এঘটনায় কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফেলতির বিস্তারিত ফিরিস্তি থাকছে আগামী পর্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved