1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

বরগুনায় শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৬৪ Time View

আরিফ হোসেন মোল্লা:

বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে হাফিজুর (১৩) ও তাইফা (৩) নামে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ইলিয়াসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রিগান নামে আরও এক নারী আহত হলে তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকার পূর্ব গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হাফিজুল একই এলাকার গোলাম খবিরের ছেলে ও তাইফা আহত নারী রিগানের মেয়ে। অভিযুক্ত ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের মৃত আবুল পহলানের ছেলে ও রিগানের আপন বড় বোনের স্বামী।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধ শারিরীক সম্পর্ক করতে চাইলে রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় রিগানকে বাঁচাতে এগিয়ে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে শিশু তাইফাও মারা যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved