1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বরগুনা জেলায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান ফাতিমা আমতলীর হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাউঠা গ্রানের হিন্দু পাড়ার এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্রাজিলের সম্ভাব্য একাদশ! এই লাইনআপ দেখলে প্রতিপক্ষের রাতের ঘুম উড়ে যাবে! ঝালকাঠিতে সবার একটাই প্রশ্ন,আওয়ামী নেতা ও আমির হোসেন আমু’র ডোনার জর্দা মনু গ্রেফতার হচ্ছে না কেন? তিনি কখনো টিভি উপস্থাপক,কখনো আইনজীবি,কখনো.! নারী প্রেজেন্টারকে প্রেম/বিয়ের ফাঁদে ফেলতে টেলিভিশন মালিকের কঠোরতা! সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২০ Time View

আলমগীর হোসেন শুভ

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাধীনতা “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রজেক্ট এর আওতায় হাফ ডে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই ওরিয়েন্টশন কর্মশালা আয়োজন করে আভাস।

কর্মশালায় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার, রেড ক্রিসেন্টসহ বরগুনার বেশকিছু সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ আয়োজনে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনাও তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মানুষের মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এই সুযোগের পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীলভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস। ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved