1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
মিরপুর বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসে বেহাল অবস্থা পুলিশের সমাজের চরম অবক্ষয়ের কারণে খু*ন, ধ*র্ষন, সন্ত্রাস,পরকীয়া ও ডিভোর্স মহামারী আকার ধারণ করছে – শাহাবুদ্দিন খান, নির্বাহী সম্পাদক ঘরে সুন্দরী স্ত্রী রেখে শ্বাশুড়ি সাথে আপত্তিকর অবস্থায় আটক জামাই! নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাউফলে স্কুল মাঠে কোরবানির গরুর হাট না বসাতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ  সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা চরভদ্রাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত বরগুনায় জোর করে অসহায় মোস্তফার ঘরে তালা মারলেন বিএনপির ফয়সাল সহ আরো অনেক নেতাকর্মীরা বরগুনায় পুলিশ কনস্টেবল নিয়োগে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কে*টে হ*ত্যা,ঘাতক পুলিশের জালে আটক

সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ Time View

এম জাফরান হারুন:

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২ কোটি ৭০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রুজু করা হয়। বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

অনুসন্ধানে তার নামে মোট ৩ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৬৪০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৮৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৭৬৫ টাকা। অন্যদিকে, তার বৈধ আয়ের পরিমাণ ছিল ৬২ লাখ ২০ হাজার টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে তার প্রকৃত বৈধ সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪০ লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তার বৈধ আয়ের তুলনায় ২ কোটি ৭০ লাখ ১৩ হাজার ৯০০ টাকার অতিরিক্ত সম্পদ রয়েছে, যার পক্ষে তিনি কোনো বৈধ বা দালিলিক প্রমাণ দিতে পারেননি।

দুদকের দাবি, জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই সম্পদ অর্জন ও ভোগদখলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মামলায় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়েছেন। প্রধান কার্যালয়ের অনুমোদনের পর পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুর রহমান অপু মামলাটি রুজু করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৯৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এসব অপরাধ সংঘটিত হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved