1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
বরগুনায় জামিনে বেরিয়ে বাদী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, মারধরের অভিযোগ ঢাকার পর এবার চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণ! এবার লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণ! শ্রেণিকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো প্রশাসন! অনুমোদনহীন নির্মাণে ভয়াবহ দুর্ঘটনা ! মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে উঠছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! (পর্ব -২) মিরপুর বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসে বেহাল অবস্থা পুলিশের সমাজের চরম অবক্ষয়ের কারণে খু*ন, ধ*র্ষন, সন্ত্রাস,পরকীয়া ও ডিভোর্স মহামারী আকার ধারণ করছে – শাহাবুদ্দিন খান, নির্বাহী সম্পাদক ঘরে সুন্দরী স্ত্রী রেখে শ্বাশুড়ি সাথে আপত্তিকর অবস্থায় আটক জামাই! নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাউফলে স্কুল মাঠে কোরবানির গরুর হাট না বসাতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ 

বরগুনায় জামিনে বেরিয়ে বাদী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে এবার বাদী পরিবারকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদী পক্ষকে এলাকা ছাড়া করার ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

মামলার বাদী আ: রব মাল অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে গত ১৯ এপ্রিল আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে তার পরিবারের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন তার ছেলে নজরুলসহ পরিবারের কয়েকজন সদস্য।

হামলার ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের করা হলে বর্তমানে আসামিরা জামিনে বের হয়ে আবারও হুমকি প্রদান করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুরাকাটা ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের কাছে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। হামলায় ধারালো দা, লাঠি ও লোহার রড ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে নজরুল গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগে ১৭টি সেলাই দিতে হয়। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরগুনা সদর হাসপাতাল, এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার আসামিরা হলেন পশ্চিম বুড়িরচর এলাকার মো: হালিম গাজী (৪৫), মো: মামুন গাজী (৩০), মো: রিয়াদ গাজী (২৬), মো: আনেছ গাজী (৬০) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

আহত নজরুলের বোন সাবিনা আক্তার বলেন,
মামলা করার পর থেকেই আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আসামিরা বলছে, মামলা চালালে আমাদের দেখে নেবে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয়দের অভিযোগ, আসামিরা এলাকায় প্রভাব খাটিয়ে বাদী পরিবারকে চাপে রাখার চেষ্টা করছে। এতে করে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান বলেন, বাদী পক্ষের পক্ষ থেকে হুমকির বিষয়টি শুনে তাকো এবিষয়ে থানায় সাধারণ ডাইরী করার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved