1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫৩ Time View

এম জাফরান হারুন:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীপুর আরামখোলা গ্রামে মক্তবে পড়তে আসা কোমলমতি শিশুদের উপর যৌন নিপীড়নের (ধর্ষণ/নির্যাতন) এক চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে।

প্রতিদিনের এই ধারাবাহিক নির্যাতনের বিষয়টি এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ইমামকে গণধোলাই দিয়ে মহিপুর থানা পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নের আরামখোলা গ্রামের একটি স্থানীয় মসজিদে প্রতিদিন সকালে শিশুরা কোরআন ও কায়দা শিক্ষা নিতে আসতো। ওই মসজিদের ইমাম দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা সরল-সোজা শিশুদের ফুসলিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন কোনো না কোনো শিশুর ওপর পাশবিক ও যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

সম্প্রতি ভুক্তভোগী শিশুরা বিষয়টি তাদের পরিবারের কাছে খুলে বললে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। শনিবার (২৩ মে-২০২৬) এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও অভিভাবকরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী ওই লম্পট ইমামকে আটক করে উত্তম-মধ্যম (মারধর) দেয়।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ইমামকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্মীয় শিক্ষার মতো একটি পবিত্র জায়গায় বসে যিনি এমন জঘন্য ও বিকৃত কাজ করতে পারেন, তিনি কোনোভাবেই ইমাম পদের যোগ্য নন। আমরা এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমামকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved