1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৭ Time View

বরগুনা প্রতিনিধি:

সারাদেশে শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি।

মাসুদুল আলম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আলমগীর আকনের ছেলে।

আবেদনে উল্লেখ করেন, তিনি একজন বৈধ নাগরিক এবং তার ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন বলে দাবি করেন।

তিনি আরও লেখেন, “রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই বৈধভাবে একটি শটগান প্রয়োজন।”

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো:হাসনাইন পারভেজ জানান,উপজেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা রাখতে হবে।তবে তিনি কেন এ আবেদন করেছে এটা আমার বোধগম্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved