1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
বরগুনা জেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নে ব্যবসায়ী শামীমের ম*স্তক বিহীন লা*শ উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল চন্দ্র শীলের মর্মান্তিক মৃত্যু নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

বরগুনার গৌরীচন্না ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল চন্দ্র শীলের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ Time View

ইদ্রিস আলী,বরগুনা:

বরগুনা সদর, ২নং গৌরীচননা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে কালাইমুদাফাত গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে,পরিমল চন্দ্র শীল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কাইমুদাফাত নিবাসী এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পরিমল চন্দ্র শীল কাইমুদাফাত এলাকার বাসিন্দা এবং প্রয়াত প্রফুল্ল চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে গরু বাঁধার জন্য বিলে গিয়েছিলেন পরিমল চন্দ্র শীল। এ সময় একটি টানা তারে বিদ্যুতের মূল লাইনের সংযোগ থাকায় অসাবধানতাবশত তিনি তারটিতে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার করে সাহায্য চান।

নিহতের ভাতিজা সুব্রত চন্দ্র শীল জানান, চাচা গরু বাঁধতে গিয়ে হঠাৎ চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও’। আমরা দৌড়ে গিয়ে দেখি তিনি বিদ্যুতায়িত তারে আটকে আছেন। পরে বাঁশ দিয়ে তারটি সরানোর চেষ্টা করি। এরপর কয়েকজন মিলে তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved