1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

বাউফলে পূর্ব শত্রুতার সূত্রপাতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৮০ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার সূত্রপাতে কিশোর গ্যাং কর্তৃক ধারালো ছুরি দিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা রাজাপুর গ্রামে। আহত শিক্ষার্থীর নাম মোঃ রিফাত মাতুব্বর (১৫)। সে ওই ইউনিয়নের বাসিন্দা শাহআলম মাতব্বরের ছেলে।

জানা যায়, আহত শিক্ষার্থী বাসা থেকে মাদবার বাজারে যাওয়ার পথে মাদবার বাজারে পূর্ব পাশে অজ্ঞাত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে ঐ শিক্ষার্থীকে। পরে রিফাতকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাত সাড়ে ৮ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এব্যাপারে বাউফল থানার তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে গিয়েছি। এবং জানতে পেরেছি যে আহত রিফাত মাতুব্বরের সাথে পূর্ব থেকে এক শত্রুতার সূত্রপাত থেকে এমন ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত ঘাতক কাউকে গ্রেফতার করতে পারিনি, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved