1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫২ Time View

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ১৬০০ফিট কাচা রাস্তার সংষ্কার কাজ শুরু হয়েছে সোমবার সকালে
ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটিরডাঙ্গা এলাকায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা ইউনিয়ন আমীর নূর মোবাশ্বের, ১ম শ্রেণীর ঠিকাদার জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হওয়ার কারণে। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সার্বিক উন্নয়নে এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী রাস্তা সংস্কারের উদ্যোগ এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নেওয়ায় এলাকাবাসী এমপি কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved