1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল!

রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের বাদিয়ারচালা গ্রামে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক ঘটনার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, লাল মিয়া ও জসিম নামে দুই ব্যক্তি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদিয়ারচালা গ্রামের বাসিন্দা লাল মিয়া, যিনি এলাকায় ‘লাল ভাই’ নামে পরিচিত, তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা জসিমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, জসিম দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সম্প্রতি জসিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন থেকে কিছু নারী সংগঠিত আপত্তিকর তথ্য ও কথোপকথনের বিষয় সামনে আসে, যা স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়াও জসিম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তিনি লাল মিয়ার ছায়া তলে বাদিয়ার চালায় আত্নগোপনে রয়েছেন বলে জানাযায়।
তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, জসিমকে বাদিয়ারচালার মৃত কাদিরের একটি ভাড়া বাসায় উঠতে সহযোগিতা করেছিলেন লাল মিয়া।
রাজেন্দ্রপুর বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কের নানা অভিযোগও এলাকায় প্রচলিত রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো সরকারি নথি বা আইনগত প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর থেকে জসিম আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে লাল মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved