
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে দলটির ঝটিকা মিছিল ও তার বিপরীতে পাল্টা বিক্ষোভ কর্মসূচি চলছে। সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও নিষিদ্ধের প্রতিবাদে বের হওয়া মিছিল থেকে অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায়, আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে দেশব্যাপী প্রতিরোধ মিছিল করছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।
তারই অংশ হিসেবে রাজধানীর মিরপুর শাহআলী থানা বিএনপির উদ্যোগে একটি বিশাল প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরীর নেতৃত্বে মিছিলটি স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
জয়নাল আবেদীন (যুগ্ম আহ্বায়ক, শাহআলী থানা বিএনপি)জাকির হোসেন (সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি) সালেছানা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব (সদস্য,বিএনপি)
আনোয়ার হোসেন(সহ-সাংগঠনিক সম্পাদক, ৯৩ নং ওয়ার্ড বিএনপি)
চান মিয়া ও রুহুল আমিন রাজাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাহআলী থানার যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করেন। তিনি আওয়ামী লীগ নেতা তাজুল দেওয়ান, শেখ মামুন, শুভ, বাবুল তালুকদার, শাহজাহান তালুকদার (মিয়া ভাই) সহ অন্যদের নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
খলিল চৌধুরী তার বক্তব্যে বলেন:
“এসব বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠনের নেতারা এখনও কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে? পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই নেতারা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থেকে এখনও আওয়ামী লীগের অপতৎপরতার জন্য অর্থ জোগান দিচ্ছে। অবিলম্বে এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
সমাবেশ থেকে নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং আওয়ামী লীগের যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা রুখে দিতে বিএনপি রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।