1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৬ Time View

রেদওয়ানা আফরিন রিপোর্টার

বরগুনা সদর উপজেলা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কোডেকের মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্যোগে ৬০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) কোডেক পরীরখাল শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার এম.বালিয়াতলী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
কোডেক পরীরখাল শাখার শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেনের সভাপতিত্বে এবং উপ-শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলটোনা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ভাস্কর চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক অলিউল্লাহ্ ইমরান, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, ইউপি সদস্য মো. ইলিয়াস খান, ক্রেডিট অফিসার সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেন বলেন, প্রান্তিক কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদনশীলতা বাড়াতে কোডেক নিয়মিত কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত মানের ধানের বীজ কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে।
বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। প্রান্তিক কৃষকদের জন্য কোডেকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি ভাস্কর চন্দ্র সাহা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহার কৃষিকে আরও লাভজনক করে তুলছে। কৃষকদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও কৃষকের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠান শেষে ৬০ জন প্রান্তিক কৃষকের হাতে উন্নত জাতের ধানের বীজ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved