1. w2s_7c5d5e7340e7@wp2shell.local : w2s_7c5d5e7340e7 :
  2. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
১০০ টাকার নিচে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা! এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১!

এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি:

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার বেতাগী উপজেলার
সরিষামুড়ী ইউনিয়নের সরিষামুড়ী গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন। তাঁর এ নিয়োগের খবরে এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মোঃ জসীম উদ্দীন ছাত্রজীবন থেকেই মেধাবী ও রাজনীতি-সচেতন হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছাত্ররাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছেন। মানবিক কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার কারণে এলাকায় তিনি একজন মানবিক আইনজীবী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয় এবং তাঁকে অভিনন্দন জানানো হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, ছাত্রজীবন থেকে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসেবার আদর্শ ধারণ করে এগিয়ে চলা জসীম উদ্দীনের এ অর্জন বরগুনাবাসীর জন্য গর্বের বিষয়। তারা তাঁর সফলতা কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved