1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক!

নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছে। রবিবার বিকেলে নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ঘটনা দুটি ঘটে। পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকার সারমানো কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নবদম্পতিরা হলেন—পলাশ (১৯) ও তাঁর স্ত্রী মনি রানী (১৯)।
নিহত পলাশ ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বরের ছেলে। তাঁর স্ত্রী মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী একটি মোটরসাইকেলে করে ডোমার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁরা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই পলাশ ও মনি রানীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ুন কবির (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক যুবক নিহত হয়েছে । নিহত হুমায়ুন গাড়া গ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া নয়ভাই এলাকার আতিকুল ইসলামের একমাত্র ছেলে এবং রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্হানীয় সুত্রে জানা যায় যে হুমায়ুন তার বাইসাইকেল যোগে ধরেয়ার বাজারের যাচ্ছিলো তার কিছু কাগজ ফটোকপি করার জন্য, পথিমধ্যে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে হুমায়ুনের মৃত্যু হয়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক টিকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved