1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার!

বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২৬ Time View

মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলায় মটর চুরি এবং ছাগলে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে আত্মীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের কোপে গুরুতর আহত হয়ে ফোরকান (২৭) নামের এক যুবক মারা গেছেন। নিহত ফোরকান ২ নং গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের বাসিন্দা এবং হামলাকারীদের ভাতিজি জামাই।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট (২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের বড় পোটকাখালী গ্রামে এই সংঘাতের সূত্রপাত হয়। মটর চুরি ও ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা শশুরেরা সহ প্রায় ৭-৮ জন মিলে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে ফোরকানের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে গুরুতর জখম করে।​হামলায় ফোরকান ছাড়াও তার স্ত্রী এবং বড় ভায়রা ভাই গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে,

বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফোরকান।
​বর্তমানে নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, হামলায় গুরুতর জখম হওয়া ফোরকানের বড় ভায়রা ভাইকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved