1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুঃসময়ে আগ্রাসী ভারত! আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন!

স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত নাজমুল সাদ মিমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭ Time View
Screenshot

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো: নাজমুস সাদ মিমের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক হত্যা মামলাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর পরিবারের দাবি, এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দায়ের করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মো:নাজমুস সাদ মিম ২০২০ সালে শিবগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি একই কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এখন কি তাহার বাবা ও একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। দায়িত্ব পালনকালে নাজমুস সাদ মিম সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন বলে তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা দাবি করেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসতেন।

পরিবারের অভিযোগ, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর জামাত ও বিএনপি’র লোকজন তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করেন । প্রথম মামলাটি ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা হয়, যেখানে একটি মা-মেয়েকে হত্যা করার ঘটনায় তাঁকে আসামি করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর ২০২৪ তারিখে তাঁর পিতা এবং তাঁকে সহ প্রায় ৫০ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এলাকাবাসীর দাবি, এসব মামলায় নাজমুল সাদ মিমকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে এবং প্রকৃত ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবে তাঁকে হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছে।
সংশ্লিষ্ট মামলাগুলো বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট ২০২২ ইং তারিখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিম ট্রেডার্সে বিএনপি-জামায়াতের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল ও আসবাবপত্র নষ্ট করে এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি সাধন করে। একপর্যায়ে তাহার বাবাকে জামাতবিএনপি’র লোকজন গুম করে ফেলছে অর্থাৎ এখনো পর্যন্ত সে নিখোঁজ আছে। তাহার পরিবারের অন্যান্য সদস্যদের কেও তাদের বসতিটায় যেতে দিচ্ছে না তাদের ঘরবাড়ি সবকিছু জামাত বিএনপির লোকজন দখল করে রেখেছে। বর্তমানে তাহারা খেয়ে না খেয়ে অর্ধহারে অনাহারে দিনাতিপাত করিতেছে।

তারা এলাকার সম্ভ্রান্ত ও প্রভাবশালী লোক হওয়া সত্ত্বেও তাদের মান -সম্মান, টাকা-পয়সা সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে, শুধু তাই নয় বিএনপি জামাতের লোকজন তাদেরকে হুমকি দিয়ে বলছে যে অদূর ভবিষ্যতে দেশ ছাড়া করবে।
বর্তমানে এই মামলা গুলোর উপর সরকার বিশেষভাবে নজরদারি আরাপ করিতেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved