1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন!

সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮২ তম জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৪ Time View

বরগুনা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি প্রয়াত চেয়ারপার্সন গনতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন
পালন।

শনিবার ( ১৫ আগষ্ট)বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আমতলী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি প্রয়াত চেয়ারপার্সন গনতন্ত্রের মানষ কন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সূএে জানা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মূলত দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। আমতলীসহ বিভিন্ন স্থানীয় পর্যায়েও দলীয় কার্যালয় ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে, তবে আলাদাভাবে কোনো বড় শুভেচ্ছা মিছিল বা শোডাউনের কেন্দ্রীয় নির্দেশনা ছিল না।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির জানান,আমাদের প্রাণপ্রিয় আপসহীন নেএী, গনতন্ত্রের মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং নেএীর রাজনৈতিক আদর্শ বুকে লালন,পালন করে আগামীতে পথ চলতে পারি,এবং প্রিয় নেএীর জন্য সবাই দোয়া করবেন!

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো:তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির,সাবেক সদস্য সচিব মো:জালাল খান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দলীয়কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় কার্যালয়ে ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে, ১৯৪৬ সালের ১৫ অগাস্ট। পারিবারিক নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসা থেকে পড়ালেখা করেন। পরে সেখানে চা ব্যবসায় জড়ান ইস্কান্দার; বিয়েও করেন তিস্তা পাড়ের শহরটিতে।

১৯৪৭ সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেখানে মিশনারি স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরানোর পর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন খালেদা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম তারিখ ১৫ আগস্ট ১৯৪৬ এবং মৃত্যু তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved