1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
ইমন হত্যার বিচার দাবিতে মহাসড়কে অবরোধে, বন্ধ ছিলো যানবাহন চলাচল মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বড় ভাই শহিদুল্লাহ মুন্সির আবেগ ভরা স্মৃতি ছোট ভাই আমানউল্লাহ আমান এর দুঃসময়ের অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন হাসনাত আবদুল্লাহ দিয়েছেন দীর্ঘ স্টাটাস! বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের, দিলেন ৪ প্রস্তাব বরগুনায় ফুলঝুড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বসছে মাদকের হাঁট, ধ্বংসের মুখে স্থানীয় যুবসমাজ! বিআরটিএর দালাল এখন জেলা পরিষদের দৈনিক মজুরি (হিসাব সহায়ক) সংবাদ প্রকাশে ভিন্ন প্রতিক্রিয়া রতনের সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮২ তম জন্মদিন পালন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় খরস্রোতা পায়রা নদীতে গোসল করতে নেমে জুই নামে দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ জুই ঢাকার মিরপুর-১ নম্বর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে পরিবারের সঙ্গে ঢাকার মিরপুর-১ নম্বরে বসবাস করত। তার বাবা জহির উদ্দিন চৌধুরী ১ ব্যবসায়ী।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জুই তার মায়ের সঙ্গে বরগুনা সদর উপজেলার বাইন সমেতর গ্রামের শানু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে পায়রা নদীতে গোসল করতে নামে। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে ভাটির প্রবল স্রোতে জুই পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে তার বান্ধবী স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। জুইকে না পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খবর দেওয়া হয়েছে।

এদিকে নদীতে বর্তমানে জোয়ার থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মেয়ের নিখোঁজের খবর পেয়ে তার মা বারবার আহাজারি করে জ্ঞান হারাচ্ছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপরই বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নিখোঁজ ছাত্রীর সন্ধানে চলমান উদ্ধার অভিযানে পুলিশ সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved