1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Title :
গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান ও দায়িত্বভার গ্রহণ বরগুনার তালতলী উপজেলায় ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার! । বাউফলে বখাটেদের দৌরাত্ম্য চরমে,ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম! বাউফলে চাঁদা দিতে রাজি না হওয়ায় গুড় ব্যবসায়ী কিশোর কে মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে বদলে যাচ্ছে পোরশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বস্তিতে সাধারণ মানুষ অভিনব কায়দায় প্রতারণা! (পর্ব-১) দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে

বাউফলে বখাটেদের দৌরাত্ম্য চরমে,ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফ‌ল উপজেলায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার আশেপাশে বখাটেপনা ছেলেপুলেদের দৌরাত্ম চরমে পৌঁছেছে। প্রতিষ্ঠানের আশপাশে বিভিন্ন দোকানপাট থাকায় সারাদিন বসে বসে আড্ডা দেওয়া সহ মাদক সেবন ও কারবারের বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ইভটিজিংয়ের শিকার হচ্ছেন শিশু শিক্ষার্থী সহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা। কেউ মানসম্মান ইজ্জতের কারনে প্রতিবাদ করার তেমন সাহসও পান না।

তবে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের এক শিশু শিক্ষার্থী‌কে ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৯টার দি‌কে ওই গ্রামে এ ঘটনা ঘ‌টে। অ‌ভিযুক্ত ওই বখা‌টের নাম আরাফাত হো‌সেন (১৫)। সে একই গ্রা‌মের ক‌বির খা‌নের ছে‌লে।

শিক্ষার্থীর বাবা আহত রা‌সেল সিকদার ব‌লেন, তার কন‌্যা শাপলাখালী সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। স্কুল থে‌কে যাওয়া আসার প‌থে বখা‌টে আরাফাত প্রায়ই তার শিশু কন‌্যা‌কে উত‌্যাক্ত ক‌রে আস‌ছে। ঘটনার প্রতিকার চে‌য়ে শিক্ষা কর্মকর্তা‌কে অব‌হিত কর‌লে তি‌নি উপ‌জেলা কর্মকর্তা‌কে লি‌খিতভা‌বে অব‌হিত কর‌তে নি‌র্দেশ দেন।

যাহার দরুন মঙ্গলবার তি‌নি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌খিল কর‌লে ক্ষিপ্ত হন আরাফাত। ঘটনার রা‌তে রা‌সেল সিকদার বা‌ড়ির কা‌ছের চা‌য়ের দোকা‌নে ব‌সে চা পান কর‌ছি‌লেন। এসময় আগে থে‌কে ওঁৎ‌ পে‌তে থাকা আরাফার ও কাওসা‌রের নেতৃ‌ত্বে ৭/৮ জ‌নের এক‌টি দল তার উপর হামলা ক‌রে কুপি‌য়ে আহত ক‌রে। রক্তাক্ত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়।

এবিষ‌য়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved