1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্ক, প্রবাসে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ, পরে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছেন এক সৌদি প্রবাসী। তার একদিন আগে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছেন। তার দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’-এর পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরাও।

মানববন্ধনে ওই প্রবাসী অভিযোগ করেন, সৌদি আরবে থাকার সময় প্রায় দুই বছর ধরে নিজের উপার্জনের টাকা তিনি স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে তার স্ত্রী রুহুল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার পাঠানো অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান বলে দাবি করেন তিনি।

‎প্রবাসী স্বামী আরও জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একপর্যায়ে রুহুল আমিন কে গ্রেপ্তারও করা হয় বলে দাবি তার।

‎তার অভিযোগ, পরবর্তীতে স্ত্রী অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করে। প্রায় ১৩ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। ওই মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রেই একতরফাভাবে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলার অভিযোগগুলোও যথাযথভাবে তদন্তের দাবি জানান তারা।

‎কর্মসূচি থেকে প্রবাসীর অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই, আত্মসাৎ করা অর্থ ও সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম ও রুহুল আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved