1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের ছাত্রদলের কমিটি পে স্কেলের মতোই ঝুলছে! বরগুনায় নারী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম!

আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

মো:মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে তেল মাপে কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ রয়েছে বার বার জরিমানা দিলেও বন্ধ হয়নি মাপে তেল কম দেয়া।ক্ষুব্ধ ভুক্তভোগীরা ফিলিং স্টেশনটি সিলগালা করার দাবী জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো:আশরাফুল ইসলাম।

জানা যায়, আমতলী-পটুয়াখালী মহাসড়কের পাশে আমড়াগাছিয়ায় মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগ পেয়ে সহকারি কমিশনার মো:আশরাফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ফিলিং স্টেশনের ম্যানেজার কনু মিয়াকে (৩৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর দুই বছর আগেও মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে তেল মাপে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা পরে ১লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

এ অভিযানে বিএসটিআই কর্মকর্তা আশিকুর রহমান তেলের সেম্পল সংগ্রহ করে গুনগত মান পরীক্ষা জন্য ল্যাবে পাঠান।পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক না হলে পাম্পের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যব্স্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মো আশরাফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved