1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

এম জাফরান হারুন::

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির অভিযোগে পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আহমেদ ভূঁইয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর-২৬) রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারে ইদ্রিস আহমেদ ভূঁইয়ার নিজ বাসভবনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

এ সময় ঘটনাস্থল থেকে শেখ হাসিনার জন্মদিন ও দোয়া মিলাদ উপলক্ষে তৈরি একটি ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ্র চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।

এবিষয়ে দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের ঘটনায় প্রধান আসামি ইদ্রিস আহমেদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved