1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৫) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহিপুরের ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের বরতোতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বরকোতিয়া গ্রামের মান্নান চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহিদ ও তার সহযোগীরা ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে এবং ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবার পরিচালনা করে আসছে।

এদিকে মূল অভিযুক্ত জাহিদ আটক হলেও তার অন্য সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ার কারণেই মূল সিন্ডিকেটের বাকি সদস্যরা এখনো গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved