1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

তপন দাস, নীলফামারী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কণ্ঠশিল্পী স্বপ্না সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে শিল্পী স্বপ্না সরকার এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্বপ্না সরকার বলেন, “গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে চরম মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আনজুয়ারা সুমি (মমতাজ খ্যাত সুমি শেখ) নীলফামারী জেলা প্রেসক্লাবকে না জানিয়ে কিশোরগঞ্জ থেকে কয়েকজন সাংবাদিক এনে আমার বিরুদ্ধে একপেশে ও বানোয়াট বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করান।”
তিনি আরও বলেন, “একজন বাবার কোনো অপরাধের দায় কখনো তার সন্তানের ওপর পড়তে পারে না। মমতাজ খ্যাত সুমি শেখ সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যেসকল কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার কোনো সঠিক প্রমাণ তিনি দিতে পারবেন না। আমি তাকে কোনো হত্যার হুমকি দিইনি এবং আমি পলাতকও নই—এমন কোনো প্রমাণও তার কাছে নেই। এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সমাজে আমার মান-সম্মান ও সুনামের চরম ক্ষয়ক্ষতি করা হয়েছে।”
সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে কণ্ঠশিল্পী স্বপ্না সরকার বলেন, “সোশ্যাল মিডিয়ায় বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমি বাংলাদেশের প্রচলিত আইন, সাংবাদিক সমাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে এর সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। এ জাতীয় জঘন্য অপপ্রচারের সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে কোনো নিরীহ মানুষের জীবন নিয়ে খেলার সাহস না পায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপ্না সরকারের স্বামী শাহীন বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved