
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার উপজেলার মহদীপুর ইউনিয়নের দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে ৬২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে কোরআনের ছবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা শাহ আলম ফয়জি হাফিযাহুল্লাহ তিনি ছাত্র-অভিভাবকদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব,কোরআন মুখস্থ করার ফজিলত এবং আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।