1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বোঝা , অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক!

বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরীর বাহেরচরের মেইন সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা স্থানীয়দের দেখানো মতে উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের মাদ্রাসা এলাকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বাম হাত ও অদূরে বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার করে।

স্থানীয় পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ শুনতে পাই মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কাটা হাত ও দুই পা পড়ে আছে। এমন দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে একটি মানুষের হাত ও দুই পা এভাবে বিচ্ছিন্ন হলো, তা নিয়ে আমরা সবাই চিন্তিত। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত রহস্য উদঘাটন করে প্রকৃত সত্য বের করা হোক।

এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হাত ও দুই পা উদ্ধার করা হয়েছে। হাত ও পায়ে এরই মধ্যে পচন ধরেছে। তবে এটি কার হাত-পা বা কীভাবে এখানে এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের বাকি অংশ বা পরিচয় শনাক্তকরণের জোরালো চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা হাতটির ফরেনসিক বা অন্য পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved