1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে একই স্থান থেকে দুটি বিচ্ছিন্ন হাত ও দুটি পা উদ্ধার করা হলো। এনিয়ে এলাকায় দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে আতঙ্ক। তবে উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গগুলো কার, তা এখনো শনাক্ত করা যায়নি। 

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের পোনাহুরা গ্রামের একই স্থানের পাশ থেকে হাতটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই স্থান থেকে পচন ধরা একটি বিচ্ছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুটি পা উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদরাসার উত্তর পাশের সড়কের পাশে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে হাতটির কাছাকাছি স্থান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা দেখতে পান তারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অঙ্গপ্রত্যঙ্গগুলো উদ্ধার করে। এর একদিন পর শুক্রবার একই স্থানের পাশ থেকে আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। এ হাতটি ওই একই ব্যক্তির বলে ধারণা করছেন স্থানীয়রা। 

এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে একটি হাত ও দুই পা উ’দ্ধা’র করা হয়। আজকে শুক্রবার আরও একটি হাত উদ্ধার করা হয়েছে। আমাদের জোরালো তদন্ত চলছে, দ্রুতই বিষয়টি প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved