1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ

প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দশমিনায় প্রতিবেশী এক গৃহবধূকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সালাল প্যাদা নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও স্ত্রী লিপি বেগমের কোনো খোঁজ পাননি বলে দাবি করেছেন তাঁর স্বামী আব্দুর রহিম মিস্ত্রি।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরহাদী গ্রামে। অভিযুক্ত সালাল প্যাদা ও গৃহবধূ লিপি বেগম দুজনই ওই গ্রামের বাসিন্দা। লিপি বেগমের সংসারে রয়েছে দুই ছেলে সন্তান। অন্যদিকে, সালাল প্যাদারও স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাল প্যাদা প্রতিবেশী আব্দুর রহিম মিস্ত্রির বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এ সময় তিনি আব্দুর রহিমের স্ত্রী লিপি বেগমকে ‘মামি’ বলে সম্বোধন করতেন। তবে প্রায় তিন মাস আগে লিপি বেগমকে নিয়ে সালাল প্যাদা উধাও হন বলে অভিযোগ করেন তাঁর স্বামী।

আব্দুর রহিম মিস্ত্রির দাবি, স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি একাধিকবার লিপি বেগম ও সালাল প্যাদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পাশাপাশি সালাল প্যাদার আত্মীয়স্বজনকেও বিষয়টি জানান। তবে তাঁদের কাছ থেকেও কোনো সন্তোষজনক সমাধান পাননি তিনি। আত্মীয়স্বজনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছিল, সালাল প্যাদা ঢাকায় একাই কাজ করছেন এবং তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাননি।

তবে গত ১৯ নভেম্বর সালাল প্যাদার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিপি বেগমের সঙ্গে একত্রে থাকার ছবি দেখতে পান বলে দাবি করেন আব্দুর রহিম। পরে স্থানীয় কয়েকজনও তাঁকে ছবিগুলো দেখান। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আব্দুর রহিম মিস্ত্রি বলেন, “সালাল প্যাদা আমার প্রতিবেশী। সে আমার স্ত্রীকে সব সময় মামি বলে ডাকত। আমার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত। এ নিয়ে এলাকার অনেকেই আমাকে আগে সতর্ক করেছিলেন। কিন্তু সে আমাকে মামা এবং আমার স্ত্রীকে মামি বলে সম্বোধন করত বলে বিষয়টি গুরুত্ব দিইনি। “প্রায় তিন মাস আগে সে আমার স্ত্রীকে নিয়ে চলে যায়। এরপর থেকে আমি বিভিন্নভাবে স্ত্রী ও সালাল প্যাদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার আত্মীয়স্বজনকেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। গত ১৯ নভেম্বর তার ফেসবুক আইডিতে আমার স্ত্রী ও সালাল প্যাদার একসঙ্গে থাকার ছবি দেখতে পাই। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।”

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সালাল প্যাদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড সাংবাদিকের কাছে সংরক্ষিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved